৫/২৯. অধ্যায়ঃ
স্ত্রী অঙ্গ হতে কিছু লাগলে ধুয়ে ফেলা।
সহিহ বুখারী : ২৯২
সহিহ বুখারীহাদিস নম্বর ২৯২
حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنِ الْحُسَيْنِ، قَالَ يَحْيَى وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَقَالَ أَرَأَيْتَ إِذَا جَامَعَ الرَّجُلُ امْرَأَتَهُ فَلَمْ يُمْنِ. قَالَ عُثْمَانُ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، وَيَغْسِلُ ذَكَرَهُ. قَالَ عُثْمَانُ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَسَأَلْتُ عَنْ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَأُبَىَّ بْنَ كَعْبٍ ـ رضى الله عنهم ـ فَأَمَرُوهُ بِذَلِكَ. قَالَ يَحْيَى وَأَخْبَرَنِي أَبُو سَلَمَةَ أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ أَخْبَرَهُ أَنَّ أَبَا أَيُّوبَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
যায়দ ইব্নু খালিদ আল-জুহানী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি উসমান ইবন আফফান (রাঃ)-কে জিজ্ঞেস করলেনঃ স্বামী-স্ত্রী সঙ্গত হলে যদি মনি বের না হয় (তখন কী করবে)?উসমান (রাঃ) বললেনঃ সালাতের ওযুর মত ওযু করবে এবং লজ্জাস্থান ধুয়ে ফেলবে। উসমান (রাঃ) বলেনঃ আমি এটা আল্লাহর রসূল (ﷺ) হতে শুনেছি। অতঃপর আলী ইবন আবু তালিব, যুবাইর ইবন আওয়াম, তালহা ইবন উবাইদুল্লাহ ও উবাই ইবন কাব (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম। তারা সবাই ঐ একই জবাব দিয়েছেন।আবু সালামা (রহঃ) আবু আইয়ুব (রাঃ) হতে বর্ণনা করেন যে, তিনি [আবু আইয়ুব (রাঃ)] এ কথা আল্লাহর রসূল (ﷺ) হতে শুনেছেন।
