৫৬/৯৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৯৩১ - জিহাদ
মুশরিকদের পরাজিত ও প্রকম্পিত করার দোয়া।
সহীহ বুখারী : ২৯৩১
সহীহ বুখারীহাদিস নম্বর ২৯৩১
حَدَّثَنَا إِبْرَاهِيْمُ بْنُ مُوسَى أَخْبَرَنَا عِيْسَى حَدَّثَنَا هِشَامٌ عَنْ مُحَمَّدٍ عَنْ عَبِيْدَةَ عَنْ عَلِيٍّ قَالَ لَمَّا كَانَ يَوْمُ الأَحْزَابِ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَلَا اللهُ بُيُوْتَهُمْ وَقُبُوْرَهُمْ نَارًا شَغَلُوْنَا عَنْ الصَّلَاةِ الْوُسْطَى حَتَّى غَابَتْ الشَّمْسُ
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
আহযাব যুদ্ধের দিন আল্লাহ্র রাসূল (ﷺ) দোয়া করেন, ‘আল্লাহ্ তাদের (মুশরিকদের) ঘর ও কবর আগুনে পূর্ণ করুন। কেননা তারা মধ্যম সালাত (তথা ‘আসরের সালাত) থেকে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে, এমনকি সূর্য অস্তমিত হয়ে যায়।’
