৫৬/৯৮. অধ্যায়ঃ
মুশরিকদের পরাজিত ও প্রকম্পিত করার দোয়া।
সহিহ বুখারী : ২৯৩৫
সহিহ বুখারীহাদিস নম্বর ২৯৩৫
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَيُّوْبَ عَنْ ابْنِ أَبِيْ مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ الْيَهُوْدَ دَخَلُوْا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالُوْا السَّامُ عَلَيْكَ فَلَعَنْتُهُمْ فَقَالَ مَا لَكِ قُلْتُ أَوَلَمْ تَسْمَعْ مَا قَالُوْا قَالَ فَلَمْ تَسْمَعِيْ مَا قُلْتُ وَعَلَيْكُمْ
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা কয়েকজন ইয়াহুদি আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট আসল এবং বলল, “তোমার মরণ হোক।” আয়েশা (রাঃ) তাদের অভিশাপ দিলেন। তাতে আল্লাহর রসূল (ﷺ) তাঁকে জিজ্ঞেস করলেন, “তোমার কী হলো?” আয়েশা (রাঃ) বললেন, “তারা কী বলেছে, আপনি কি তা শুনেননি?” আল্লাহর রসূল (ﷺ) বললেন, “আমি বলেছি ‘তোমাদের উপর’ তা কি তুমি শোননি?”
