৫৬/১০৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৯৫১ - জিহাদ
যুহরের পর সফরের উদ্দেশে বের হওয়া।
সহীহ বুখারী : ২৯৫১
সহীহ বুখারীহাদিস নম্বর ২৯৫১
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوْبَ عَنْ أَبِيْ قِلَابَةَ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى بِالْمَدِيْنَةِ الظُّهْرَ أَرْبَعًا وَالْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ وَسَمِعْتُهُمْ يَصْرُخُوْنَ بِهِمَا جَمِيْعًا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) মদীনাতে যুহরের সালাত চার রাকআত আদায় করেন এবং যুল-হুলায়ফাতে পৌঁছে দু’রাকাআত আসর সালাত আদায় করেন। আমি তাদের হজ্জ ও উমরা উভয়টির তালবিয়া জোরে পাঠ করতে শুনেছি।
