৫৬/১১০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৯৬২ - জিহাদ
যুদ্ধ থেকে পালিয়ে না যাওয়ার ব্যাপারে বাইআত করা।
বলেছেন, মৃত্যুর উপর বায়‘আত করা। যেহেতু আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন: অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার আনুগত্যের শপথ গ্রহণ করল। (ফাতহ ১৮)"
সহীহ বুখারী : ২৯৬২
সহীহ বুখারীহাদিস নম্বর ২৯৬২
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيْمَ سَمِعَ مُحَمَّدَ بْنَ فُضَيْلٍ عَنْ عَاصِمٍ عَنْ أَبِيْ عُثْمَانَ عَنْ مُجَاشِعٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ أَنَا وَأَخِيْ فَقُلْتُ بَايِعْنَا عَلَى الْهِجْرَةِ فَقَالَ مَضَتْ الْهِجْرَةُ لِأَهْلِهَا فَقُلْتُ عَلَامَ تُبَايِعُنَا قَالَ عَلَى الْإِسْلَامِ وَالْجِهَادِ
তিনি বলেন, ‘আমি আমার ভাইকে নিয়ে নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হলাম। অতঃপর আমি বললাম, ‘হে আল্লাহ্র রসূল (ﷺ) আমাদেরকে হিজরতের উপর বায়’আত নিন।’ তখন আল্লাহর রসূল (ﷺ) বললেন, ‘হিজরত তো হিজরতকারীগণের জন্য অতীত হয়ে গেছে।’ আমি বললাম, ‘তাহলে আপনি আমাদের কিসের উপর বায়’আত নিবেন?’ আল্লাহর রসূল (ﷺ) বললেন, ‘ইসলাম ও জিহাদের উপর।’
