৫৬/১১০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৯৬১ - জিহাদ
যুদ্ধ থেকে পালিয়ে না যাওয়ার ব্যাপারে বাইআত করা।
বলেছেন, মৃত্যুর উপর বায়‘আত করা। যেহেতু আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন: অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার আনুগত্যের শপথ গ্রহণ করল। (ফাতহ ১৮)"
সহীহ বুখারী : ২৯৬১
সহীহ বুখারীহাদিস নম্বর ২৯৬১
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُمَيْدٍ قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُوْلُ كَانَتْ الأَنْصَارُ يَوْمَ الْخَنْدَقِ تَقُوْلُ :نَحْنُ الَّذِيْنَ بَايَعُوْا مُحَمَّــدَا * عَلَى الْجِهَادِ مَا حَيِيْنَا أَبَـدَافَأَجَابَهُمْ النَّبِيُّ ﷺ فَقَالَ :اللَّهُمَّ لَا عَيْشَ إِلَّا عَيْشُ الْآخِرَهْ * فَأَكْرِمْ الأَنْصَارَ وَالْمُهَاجِـرَهْ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আনসারগণ খন্দকে যুদ্ধের দিন আবৃত্তি করছিলেনঃ “আমরাই হচ্ছি সে সকল ব্যক্তি, যারা মুহাম্মাদের হাতে জিহাদ করার উপর বায়’আত গ্রহণ করেছি, যতদিন আমরা বেঁচে থাকব।” আল্লাহর রাসূল (ﷺ) এর উত্তর দিয়ে বললেনঃ হে আল্লাহ্! পরকালের সুখ হচ্ছে প্রকৃত সুখ; তাই তুমি আনসার ও মুহাজিরদেরকে সম্মানিত কর।
