৫৬/১১০. অধ্যায়ঃ

যুদ্ধ থেকে পালিয়ে না যাওয়ার ব্যাপারে বাইআত করা।

বলেছেন, মৃত্যুর উপর বায়‘আত করা। যেহেতু আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন: অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার আনুগত্যের শপথ গ্রহণ করল। (ফাতহ ১৮)"

সহিহ বুখারীহাদিস নম্বর ২৯৬০

حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيْمَ حَدَّثَنَا يَزِيْدُ بْنُ أَبِيْ عُبَيْدٍ عَنْ سَلَمَةَ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ثُمَّ عَدَلْتُ إِلَى ظِلِّ الشَّجَرَةِ فَلَمَّا خَفَّ النَّاسُ قَالَ يَا ابْنَ الأَكْوَعِ أَلَا تُبَايِعُ قَالَ قُلْتُ قَدْ بَايَعْتُ يَا رَسُوْلَ اللهِ قَالَ وَأَيْضًا فَبَايَعْتُهُ الثَّانِيَةَ فَقُلْتُ لَهُ يَا أَبَا مُسْلِمٍ عَلَى أَيِّ شَيْءٍ كُنْتُمْ تُبَايِعُوْنَ يَوْمَئِذٍ قَالَ عَلَى الْمَوْتِ

সালামা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর নিকট বায়আত করলাম। অতঃপর আমি একটি বৃক্ষের ছায়ায় গেলাম। মানুষের ভিড় কমে গেলে, (তাঁর নিকট উপস্থিত হলে) আল্লাহর রসূল (ﷺ) আমাকে বললেন, ‘ইবনু আকওয়া’! তুমি কি বায়আত করবে না?’ আমি বললাম, ‘হে আল্লাহর রসূল! আমি তো বায়আত করেছি।’ আল্লাহর রসূল (ﷺ) বললেন, ‘আরেক বার। তখন আমি দ্বিতীয় বার আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট বায়আত করলাম। (বর্ণনাকারী) বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, ‘হে আবু মুসলিম! সেদিন তোমরা কোন জিনিসের উপর বায়আত করেছিলে?’ তিনি বললেন, ‘মৃত্যুর উপর।’

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন