৫৬/১১০. অধ্যায়ঃ
যুদ্ধ থেকে পালিয়ে না যাওয়ার ব্যাপারে বাইআত করা।
বলেছেন, মৃত্যুর উপর বায়‘আত করা। যেহেতু আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন: অবশ্যই আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন, যখন তারা বৃক্ষের নিচে আপনার আনুগত্যের শপথ গ্রহণ করল। (ফাতহ ১৮)"
সহিহ বুখারী : ২৯৫৯
সহিহ বুখারীহাদিস নম্বর ২৯৫৯
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيْلَ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا عَمْرُوْ بْنُ يَحْيَى عَنْ عَبَّادِ بْنِ تَمِيْمٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ قَالَ لَمَّا كَانَ زَمَنُ الْحَرَّةِ أَتَاهُ آتٍ فَقَالَ لَهُ إِنَّ ابْنَ حَنْظَلَةَ يُبَايِعُ النَّاسَ عَلَى الْمَوْتِ فَقَالَ لَا أُبَايِعُ عَلَى هَذَا أَحَدًا بَعْدَ رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم
‘আবদুল্লাহ্ ইব্নু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
হাররা নামক যুদ্ধের সময়ে তাঁর নিকট এক ব্যক্তি এসে বললো, ‘ইবন হানযালা (রাঃ) মানুষের নিকট থেকে মৃত্যুর উপর বায়আত গ্রহণ করছেন।’ তিনি বললেন, ‘আল্লাহর রসূল (ﷺ)-এর পর আমি তো কারো নিকট এমন বায়আত করব না।’
