৫৬/১২৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ২৯৮৪ - জিহাদ
উটের পিঠে ভাইয়ের পশ্চাতে মহিলার উপবেশন।
সহীহ বুখারী : ২৯৮৪
সহীহ বুখারীহাদিস নম্বর ২৯৮৪
حَدَّثَنَا عَمْرُوْ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا أَبُوْ عَاصِمٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الأَسْوَدِ حَدَّثَنَا ابْنُ أَبِيْ مُلَيْكَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ يَا رَسُوْلَ اللهِ يَرْجِعُ أَصْحَابُكَ بِأَجْرِ حَجٍّ وَعُمْرَةٍ وَلَمْ أَزِدْ عَلَى الْحَجِّ فَقَالَ لَهَا اذْهَبِيْ وَلْيُرْدِفْكِ عَبْدُ الرَّحْمَنِ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ أَنْ يُعْمِرَهَا مِنْ التَّنْعِيْمِ فَانْتَظَرَهَا رَسُوْلُ اللهِ ﷺ بِأَعْلَى مَكَّةَ حَتَّى جَاءَتْ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
‘হে আল্লাহর রাসূল! আপনার সাহাবীগণ তো হজ্জ ও উমরার সওয়াব নিয়ে ফিরছেন, আর আমি তো হজ্জের বেশি কিছুই করতে পারলাম না।’ তখন আল্লাহর রাসূল (ﷺ) তাঁকে বললেন, তুমি যাও, ‘আবদুর রহমান তোমাকে তার পেছনে সাওয়ারীতে বসিয়ে নিবে। তিনি ‘আবদুর রহমানকে আদেশ করলেন, তাঁকে তানয়ীম থেকে উমরার ইহরাম করিয়ে আনতে। আর আল্লাহর রাসূল (ﷺ) মক্কায় উঁচুভূমিতে তাঁর ফিরে আসা পর্যন্ত অপেক্ষায় থাকলেন।
