৫৬/১৩০. অধ্যায়ঃ

যুদ্ধকালীন তাকবীর উচ্চারণ করা।

সহিহ বুখারীহাদিস নম্বর ২৯৯১

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَيُّوْبَ عَنْ مُحَمَّدٍ عَنْ أَنَسٍ قَالَ صَبَّحَ النَّبِيُّ خَيْبَرَ وَقَدْ خَرَجُوْا بِالْمَسَاحِيْ عَلَى أَعْنَاقِهِمْ فَلَمَّا رَأَوْهُ قَالُوْا هَذَا مُحَمَّدٌ وَالْخَمِيْسُ مُحَمَّدٌ وَالْخَمِيْسُ فَلَجَئُوْا إِلَى الْحِصْنِ فَرَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَيْهِ وَقَالَ اللهُ أَكْبَرُ خَرِبَتْ خَيْبَرُ إِنَّا إِذَا نَزَلْنَا بِسَاحَةِ قَوْمٍ فَسَاءَ صَبَاحُ الْمُنْذَرِيْنَ وَأَصَبْنَا حُمُرًا فَطَبَخْنَاهَا فَنَادَى مُنَادِي النَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ اللهَ وَرَسُوْلَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ فَأُكْفِئَتْ الْقُدُوْرُ بِمَا فِيْهَا تَابَعَهُ عَلِيٌّ عَنْ سُفْيَانَ رَفَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم صَلَّى اللهُ عَلَيْه وَسَلَّمَ يَدَيْهِ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রসূল (ﷺ) অতি সকালে খায়বার প্রান্তরে প্রবেশ করেন। সে সময়ে ইয়াহুদীরা কাঁধে কোদাল নিয়ে বেরিয়ে পড়েছিল। তারা যখন তাঁকে দেখতে পেল, তখন বলতে লাগল, মুহাম্মদ (ﷺ) সেনাদলসহ আগমন করেছে, মুহাম্মদ (ﷺ) সেনাদলসহ আগমন করেছে, ফলে তারা দুর্গে ঢুকে পড়ল।তখন আল্লাহর রসূল (ﷺ) তাঁর উভয় হাত তুলে বললেন, আল্লাহু আকবর, খায়বার ধ্বংস হোক। আমরা যখন কোনো সম্প্রদায়ের অঞ্চলে অবতরণ করি, তখন সাবধান করে দেওয়া লোকেদের সকাল মন্দ হয়। আমরা সেখানে কিছু গাধা পেলাম। অতঃপর আমরা এগুলোর গোশত রান্না করলাম। এর মধ্যে আল্লাহর রসূল (ﷺ)-এর ঘোষণা দানকারী ঘোষণা দিল, নিশ্চয় আল্লাহ ও তাঁর রসূল (ﷺ) তোমাদেরকে গাধার গোশত হতে নিষেধ করেছেন। ডেকগুলো উল্টে দেওয়া হল তার সামগ্রীসহ। আলী (রাঃ) সুফিয়ান সূত্রে নবী (ﷺ) তাঁর দু’হাত উপরে উঠানোর বর্ণনায় আবদুল্লাহ ইবনে মুহাম্মদ (রহঃ)-এর অনুসরণ করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন