৫৬/১২৯. অধ্যায়ঃ
কুরআন শরীফ নিয়ে শত্রু দেশে সফর করা অপছন্দনীয়।
وَكَذَلِكَ يُرْوَى عَنْ مُحَمَّدِ بْنِ بِشْرٍ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ وَتَابَعَهُ ابْنُ إِسْحَاقَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ ﷺ وَقَدْ سَافَرَ النَّبِيُّ ﷺ وَأَصْحَابُهُ فِي أَرْضِ الْعَدُوِّ وَهُمْ يَعْلَمُونَ الْقُرْآنَএকইভাবে মুহাম্মদ ইবন বিশর (রহ.).....ইবন ‘উমার (রা.)-এর মাধ্যমে নবী (ﷺ) হতে বর্ণিত। ‘উবায়দুল্লাহ (রহ.)-এর অনুসরণকারী ইবন ইসহাকও.....ইবন ‘উমার (রা.)-এর মাধ্যমে আল্লাহর রাসূল (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। অবশ্য আল্লাহর রাসূল (ﷺ) ও তাঁর সাহাবীগণ (রা.) শত্রুর ভূখণ্ডে সফর করেছেন এবং তাঁরা কুরআন জানতেন"
সহিহ বুখারী : ২৯৯০
সহিহ বুখারীহাদিস নম্বর ২৯৯০
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ
‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) কুরআন সঙ্গে নিয়ে শত্রু-দেশে সফর করতে নিষেধ করেছেন।
