৫৬/১৬৮. অধ্যায়ঃ
মীমাংসা মান্য করে শত্রুগণ দুর্গ ত্যাগ করলে।
সহিহ বুখারী : ৩০৪৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৪৩
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيْمَ عَنْ أَبِيْ أُمَامَةَ هُوَ ابْنُ سَهْلِ بْنِ حُنَيْفٍ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ قَالَ لَمَّا نَزَلَتْ بَنُوْ قُرَيْظَةَ عَلَى حُكْمِ سَعْدٍ هُوَ ابْنُ مُعَاذٍ بَعَثَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم وَكَانَ قَرِيْبًا مِنْهُ فَجَاءَ عَلَى حِمَارٍ فَلَمَّا دَنَا قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم قُومُوْا إِلَى سَيِّدِكُمْ فَجَاءَ فَجَلَسَ إِلَى رَسُوْلِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ إِنَّ هَؤُلَاءِ نَزَلُوْا عَلَى حُكْمِكَ قَالَ فَإِنِّيْ أَحْكُمُ أَنْ تُقْتَلَ الْمُقَاتِلَةُ وَأَنْ تُسْبَى الذُّرِّيَّةُ قَالَ لَقَدْ حَكَمْتَ فِيْهِمْ بِحُكْمِ الْمَلِكِ
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
যখন বনু কুরায়জা ইয়াহুদিরা সা’দ ইবন মু’আয (রাঃ)-এর ফয়সালা অনুযায়ী দুর্গ থেকে বেরিয়ে আসে, তখন আল্লাহর রসূল (ﷺ) তাঁকে ডেকে পাঠান। আর তিনি তখন ঘটনাস্থলের কাছেই ছিলেন। তখন সা’দ (রাঃ) একটি গাধার পিঠে আরোহণ করে আসলেন। যখন তিনি কাছে আসলেন, তখন আল্লাহর রসূল (ﷺ) বললেন, ‘তোমরা তোমাদের নেতার দিকে দাঁড়াও।’ তিনি এসে আল্লাহর রসূল (ﷺ)-এর নিকট বসলেন।তখন তাঁকে বললেন, ‘এগিয়ে যাও, এরা তোমার ফয়সালায় রাজি হয়েছে।’ সা’দ (রাঃ) বলেন, ‘আমি এই রায় ঘোষণা করছি যে, তাদের মধ্য হতে যারা যুদ্ধ করতে পারে তাদেরকে হত্যা করা হবে এবং নারী ও শিশুদের বন্দি করা হবে।’ আল্লাহর রসূল (ﷺ) বললেন, ‘তুমি তাদের সম্পর্কে আল্লাহ তা‘আলার ফয়সালার মতই ফয়সালা করেছ।’
