৫৬/১৭১. অধ্যায়ঃ
বন্দী মুক্তি প্রসঙ্গে।
فِيهِ عَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ ﷺএ বিষয়ে আবু মূসা (রা.) কর্তৃক নবী (ﷺ) নিকট হতে হাদীস বর্ণিত হয়েছে।"
সহিহ বুখারী : ৩০৪৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৪৬
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا جَرِيْرٌ عَنْ مَنْصُوْرٍ عَنْ أَبِيْ وَائِلٍ عَنْ أَبِيْ مُوسَى قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم فُكُّوْا الْعَانِيَ يَعْنِي الأَسِيْرَ وَأَطْعِمُوْا الْجَائِعَ وَعُوْدُوْا الْمَرِيْضَ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, “তোমরা বন্দী আজাদ কর, ক্ষুধার্তকে আহার দাও এবং রোগীর সেবা-শুশ্রূষা কর।”
