৫৬/১৭২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩০৪৮ - জিহাদ
মুশরিকদের মুক্তিপণ।
সহীহ বুখারী : ৩০৪৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩০৪৮
حَدَّثَنَا إِسْمَاعِيْلُ بْنُ أَبِيْ أُوَيْسٍ حَدَّثَنَا إِسْمَاعِيْلُ بْنُ إِبْرَاهِيْمَ بْنِ عُقْبَةَ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ حَدَّثَنِيْ أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رِجَالًا مِنْ الأَنْصَارِ اسْتَأْذَنُوْا رَسُوْلَ اللهِ ﷺ فَقَالُوْا يَا رَسُوْلَ اللهِ ائْذَنْ فَلْنَتْرُكْ لِابْنِ أُخْتِنَا عَبَّاسٍ فِدَاءَهُ فَقَالَ لَا تَدَعُوْنَ مِنْهَا دِرْهَمًا
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আনসারগণের কয়েকজন আল্লাহর রাসূল (ﷺ)-এর নিকট অনুমতি চেয়ে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি যদি আমাদের অনুমতি দান করেন, তবে আমরা আমাদের ভাগ্নে ‘আব্বাসের মুক্তিপণ ছেড়ে দিতে পারি। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, না, একটি দিরহামও ছাড় দিবে না।
