৫৬/১৭৩. অধ্যায়ঃ
দারুল হারবের অধিবাসী নিরাপত্তাহীনভাবে দারুল ইসলামে প্রবেশ করল।
সহিহ বুখারী : ৩০৫১
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৫১
حَدَّثَنَا أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا أَبُو الْعُمَيْسِ عَنْ إِيَاسِ بْنِ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَنْ أَبِيْهِ قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم عَيْنٌ مِنْ الْمُشْرِكِيْنَ وَهُوَ فِيْ سَفَرٍ فَجَلَسَ عِنْدَ أَصْحَابِهِ يَتَحَدَّثُ ثُمَّ انْفَتَلَ فَقَالَ النَّبِيُّ اطْلُبُوْهُ وَاقْتُلُوْهُ فَقَتَلَهُفَنَفَّلَهُ سَلَبَهُ
সালামা ইব্নু আক্ওয়া (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কোন এক সফরে মুশরিকদের জনৈক গুপ্তচর তাঁর নিকট এল এবং তাঁর সাহাবীদের সঙ্গে বসে কথাবার্তা বলতে লাগল ও কিছুক্ষণ পরে চলে গেল। তখন নবী (ﷺ) বললেন, ‘তাকে খুঁজে আন এবং হত্যা কর।’ নবী (ﷺ) তার মালপত্র হত্যাকারীকে প্রদান করলেন।
