৫৬/১৮১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩০৬১ - জিহাদ
ইমাম কর্তৃক লোকদের নাম লিপিবদ্ধ করা।
সহীহ বুখারী : ৩০৬১
সহীহ বুখারীহাদিস নম্বর ৩০৬১
حَدَّثَنَا أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ عَمْرِو بْنِ دِيْنَارٍ عَنْ أَبِيْ مَعْبَدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ إِنِّيْ كُتِبْتُ فِيْ غَزْوَةِ كَذَا وَكَذَا وَامْرَأَتِيْ حَاجَّةٌ قَالَ ارْجِعْ فَحُجَّ مَعَ امْرَأَتِكَ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! অমুক যুদ্ধে আমার নাম লেখা হয়েছে আর আমার স্ত্রী হজ আদায়ের সংকল্প নিয়েছে। আল্লাহর রাসূল (ﷺ) বলেন, ‘ফিরে যাও এবং তোমার স্ত্রীর সঙ্গে হজ কর।
