৫৬/১৯৭. অধ্যায়ঃ
জিহাদ হতে ফিরে আসার কালে যা বলবে।
সহিহ বুখারী : ৩০৮৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৮৬
حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِيْ إِسْحَاقَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ أَقْبَلَ هُوَ وَأَبُوْ طَلْحَةَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم صَفِيَّةُ مُرْدِفَهَا عَلَى رَاحِلَتِهِ فَلَمَّا كَانُوْا بِبَعْضِ الطَّرِيْقِ عَثَرَتْ النَّاقَةُ فَصُرِعَ النَّبِيُّ وَالْمَرْأَةُ وَإِنَّ أَبَا طَلْحَةَ قَالَ أَحْسِبُ قَالَ اقْتَحَمَ عَنْ بَعِيْرِهِ فَأَتَى رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا نَبِيَّ اللهِ جَعَلَنِي اللهُ فِدَاءَكَ هَلْ أَصَابَكَ مِنْ شَيْءٍ قَالَ لَا وَلَكِنْ عَلَيْكَ بِالْمَرْأَةِ فَأَلْقَى أَبُوْ طَلْحَةَ ثَوْبَهُ عَلَى وَجْهِهِ فَقَصَدَ قَصْدَهَا فَأَلْقَى ثَوْبَهُ عَلَيْهَا فَقَامَتْ الْمَرْأَةُ فَشَدَّ لَهُمَا عَلَى رَاحِلَتِهِمَا فَرَكِبَا فَسَارُوْا حَتَّى إِذَا كَانُوْا بِظَهْرِ الْمَدِيْنَةِ أَوْ قَالَ أَشْرَفُوْا عَلَى الْمَدِيْنَةِ قَالَ النَّبِيُّ آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ فَلَمْ يَزَلْ يَقُوْلُهَا حَتَّى دَخَلَ الْمَدِيْنَةَ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ও আবু তালহা (রাঃ) নবী (ﷺ)-এর সঙ্গে চলছিলেন। আর নবী (ﷺ)-এর সঙ্গে সাফিয়্যা (রাঃ)-ও ছিলেন। তিনি তাঁকে নিজ সওয়ারিতে তাঁর পেছনে বসিয়ে ছিলেন। পথিমধ্যে এক জায়গায় উটনীর পা পিছলে গেল। এতে নবী (ﷺ) ও সাফিয়্যা ছিটকে পড়ে গেলেন। আর আবু তালহা (রাঃ) তাঁর উট থেকে তাড়াতাড়ি নেমে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বললেন, ‘হে আল্লাহর নবী! আল্লাহ তা'আলা আমাকে আপনার জন্য কুরবান করুন। আপনার কি কোন আঘাত লেগেছে?’ আল্লাহর রাসূল (ﷺ) বললেন, ‘না। তবে তুমি মহিলাটির খোঁজ নাও।’আবু তালহা (রাঃ) একটা কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে তাঁর নিকট গেলেন এবং সেই কাপড় দিয়ে তাঁকে ঢেকে দিলেন। তখন সাফিয়্যা (রাঃ) উঠে দাঁড়ালেন। অতঃপর আবু তালহা (রাঃ) তাঁদের উভয়ের জন্য সওয়ারিটি উত্তমরূপে বাঁধলেন। আর তাঁরা উভয়ে (তার উপর) আরোহণ করে চলতে শুরু করেন। অবশেষে যখন তাঁরা মদীনার উপকণ্ঠে পৌঁছলেন অথবা বর্ণনাকারী বলেন, যখন মদীনার নিকটবর্তী হলেন, তখন নবী (ﷺ) এ দোয়া পড়লেন, “আমরা প্রত্যাবর্তনকারী, তওবাকারী, ইবাদতকারী, এবং আমাদের প্রতিপালকের প্রশংসাকারী।” আর মদীনায় প্রবেশ করা পর্যন্ত তিনি এ দোয়া পড়তে থাকলেন।
