৫৬/১৯৭. অধ্যায়ঃ
জিহাদ হতে ফিরে আসার কালে যা বলবে।
সহিহ বুখারী : ৩০৮৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৩০৮৫
حَدَّثَنَا أَبُوْ مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ قَالَ حَدَّثَنِيْ يَحْيَى بْنُ أَبِيْ إِسْحَاقَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ مَقْفَلَهُ مِنْ عُسْفَانَ وَرَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ وَقَدْ أَرْدَفَ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ فَعَثَرَتْ نَاقَتُهُ فَصُرِعَا جَمِيْعًا فَاقْتَحَمَ أَبُوْ طَلْحَةَ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ جَعَلَنِي اللهُ فِدَاءَكَ قَالَ عَلَيْكَ الْمَرْأَةَ فَقَلَبَ ثَوْبًا عَلَى وَجْهِهِ وَأَتَاهَا فَأَلْقَاهُ عَلَيْهَا وَأَصْلَحَ لَهُمَا مَرْكَبَهُمَا فَرَكِبَا وَاكْتَنَفْنَا رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم فَلَمَّا أَشْرَفْنَا عَلَى الْمَدِيْنَةِ قَالَ آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ فَلَمْ يَزَلْ يَقُوْلُ ذَلِكَ حَتَّى دَخَلَ الْمَدِيْنَةَ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
উসফান হতে প্রত্যাবর্তনের সময় আমরা নবী ﷺ-এর সাথে ছিলাম, আর আল্লাহর রসূল ﷺ তাঁর সাওয়ারির উপর আরোহী ছিলেন। তিনি সাফিয়া বিনতে হুয়াই (রাঃ)-কে তাঁর পেছনে সাওয়ারির উপর বসিয়েছিলেন। এ সময় উট পিছলিয়ে গেল এবং তাঁরা উভয়ে ছিটকে পড়েন। এ দেখে আবু তালহা (রাঃ) দ্রুত এসে বললেন, ‘হে আল্লাহর রসূল! আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য কুরবান করুন।’ আল্লাহর রসূল ﷺ বললেন, ‘আগে মহিলার খোঁজ নাও।’ আবু তালহা (রাঃ) তখন একটা কাপড়ে নিজের মুখমণ্ডল ঢেকে তাঁর নিকট আসলেন এবং সে কাপড়টা দিয়ে তাঁকে ঢেকে দিলেন। অতঃপর তাঁদের দুজনের জন্য সাওয়ারিকে ঠিক করলেন। তাঁরা উভয়েই আরোহণ করলেন, আর আমরা সবাই আল্লাহর রসূল ﷺ-এর চারপাশে বেষ্টন করে চললাম। যখন আমরা মদিনার নিকটবর্তী হলাম, তখন আল্লাহর রসূল ﷺ এ দোয়া পড়লেন-آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبِّنَا حَامِدُوْنَ(আইয়িবুনা তাইয়িবুনা আবিদুনা লি রাব্বিনা হামিদুন।)"আমরা প্রত্যাবর্তনকারী, আমরা তওবাকারী, আমরা ইবাদতকারী, আমরা আমাদের প্রতিপালকের প্রশংসাকারী।"আর মদিনায় প্রবেশ করা পর্যন্ত তিনি এ দোয়া পড়তে থাকলেন।
