৫৭/২০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩১৫৩ - খুমুস (এক পঞ্চমাংশ)
দারুল হারবে যে সকল খাদ্যদ্রব্য পাওয়া যায়।
সহীহ বুখারী : ৩১৫৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৩১৫৩
حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا مُحَاصِرِينَ قَصْرَ خَيْبَرَ، فَرَمَى إِنْسَانٌ بِجِرَابٍ فِيهِ شَحْمٌ، فَنَزَوْتُ لآخُذَهُ، فَالْتَفَتُّ فَإِذَا النَّبِيُّ ﷺ فَاسْتَحْيَيْتُ مِنْهُ.
আবদুল্লাহ ইবনু মুগাফফাল (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা খাইবার দুর্গ অবরোধ করেছিলাম। কোন এক লোক একটি থলে ফেলে দিল; তাতে ছিল চর্বি। আমি তা নিতে উদ্যত হলাম। হঠাৎ দেখি যে, নবী (ﷺ) দাঁড়িয়ে আছেন। এতে আমি লজ্জিত হয়ে পড়লাম।
