৫৯/৬. অধ্যায়ঃ
ফেরেশতাদের বর্ণনা
وَقَالَ أَنَسٌ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ لِلنَّبِيِّ ﷺ إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلَائِكَةِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ ﴿وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ﴾ (الصافات : ١٦٥) الْمَلَائِكَةُআনাস ইবন মালিক (রা.) বলেন, ‘আবদুল্লাহ ইবন সালাম (রা.) নবী (ﷺ)-এর কাছে বললেন, ফেরেশতাদের মধ্যে জিবরাঈল (আ.) ইয়াহূদীদের শত্রু। আর ইবন ‘আব্বাস (রা.) বলেছেন, وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ অর্থ আমরা তো (ফেরেশতাকুল) সারিবদ্ধভাবে দণ্ডায়মান (সাফফাত: ১৬৫)।"
সহিহ বুখারী : ৩২১৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩২১৩
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِحَسَّانَ " اهْجُهُمْ ـ أَوْ هَاجِهِمْ ـ وَجِبْرِيلُ مَعَكَ ".
বারা’ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হাসান (রাঃ)-কে বলেছেন, তুমি তাদের দোষ-ত্রুটি বর্ণনা কর অথবা তাদের কুৎসার জবাব দাও। তোমার সঙ্গে জিবরাঈল (আঃ) আছেন।
