৫৯/৬. অধ্যায়ঃ
ফেরেশতাদের বর্ণনা
وَقَالَ أَنَسٌ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ لِلنَّبِيِّ ﷺ إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلَائِكَةِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ ﴿وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ﴾ (الصافات : ١٦٥) الْمَلَائِكَةُআনাস ইবন মালিক (রা.) বলেন, ‘আবদুল্লাহ ইবন সালাম (রা.) নবী (ﷺ)-এর কাছে বললেন, ফেরেশতাদের মধ্যে জিবরাঈল (আ.) ইয়াহূদীদের শত্রু। আর ইবন ‘আব্বাস (রা.) বলেছেন, وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ অর্থ আমরা তো (ফেরেশতাকুল) সারিবদ্ধভাবে দণ্ডায়মান (সাফফাত: ১৬৫)।"
সহিহ বুখারী : ৩২২০
সহিহ বুখারীহাদিস নম্বর ৩২২০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجْوَدَ النَّاسِ، وَكَانَ أَجْوَدَ مَا يَكُونُ فِي رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وَكَانَ جِبْرِيلُ يَلْقَاهُ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ رَمَضَانَ، فَيُدَارِسُهُ الْقُرْآنَ، فَلَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ أَجْوَدُ بِالْخَيْرِ مِنَ الرِّيحِ الْمُرْسَلَةِ. وَعَنْ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا مَعْمَرٌ بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ. وَرَوَى أَبُو هُرَيْرَةَ وَفَاطِمَةُ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ جِبْرِيلَ كَانَ يُعَارِضُهُ الْقُرْآنَ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল ﷺ লোকদের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন আর রমজান মাসে যখন জিবরাঈল (আঃ) তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরো অধিক দানশীল হয়ে যেতেন। জিবরাঈল (আঃ) রমজানের প্রতি রাতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন। তখন আল্লাহর রসূল ﷺ তাঁকে কুরআন পাঠ করে শুনাতেন। আল্লাহর রসূল ﷺ এর সঙ্গে যখন জিবরাঈল (আঃ) দেখা করতেন, তখন তিনি মানুষের কল্যাণের জন্য পাঠানো বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত। মামার (রহঃ) এ সনদে একই রকম হাদিসের বর্ণনা করেছেন আর আবু হুরায়রা (রাঃ) এবং ফাতিমা (রাঃ) নবী ﷺ নিকট হতে فَيُدَارِسُهُ الْقُرْآنَ -এর স্থলে أَنَّ جِبْرِيْلَ كَانَ يُعَارِضُهُ الْقُرْآنَ বর্ণনা করেছেন। অর্থাৎ জিবরাঈল (আঃ) তাঁর উপর কুরআন পেশ করতেন।
