৫৯/৬. অধ্যায়ঃ
ফেরেশতাদের বর্ণনা
وَقَالَ أَنَسٌ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ لِلنَّبِيِّ ﷺ إِنَّ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ عَدُوُّ الْيَهُودِ مِنَ الْمَلَائِكَةِ وَقَالَ ابْنُ عَبَّاسٍ ﴿وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ﴾ (الصافات : ١٦٥) الْمَلَائِكَةُআনাস ইবন মালিক (রা.) বলেন, ‘আবদুল্লাহ ইবন সালাম (রা.) নবী (ﷺ)-এর কাছে বললেন, ফেরেশতাদের মধ্যে জিবরাঈল (আ.) ইয়াহূদীদের শত্রু। আর ইবন ‘আব্বাস (রা.) বলেছেন, وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ অর্থ আমরা তো (ফেরেশতাকুল) সারিবদ্ধভাবে দণ্ডায়মান (সাফফাত: ১৬৫)।"
সহিহ বুখারী : ৩২২১
সহিহ বুখারীহাদিস নম্বর ৩২২১
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخَّرَ الْعَصْرَ شَيْئًا فَقَالَ لَهُ عُرْوَةُ أَمَا إِنَّ جِبْرِيلَ قَدْ نَزَلَ فَصَلَّى أَمَامَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ عُمَرُ اعْلَمْ مَا تَقُولُ يَا عُرْوَةُ. قَالَ سَمِعْتُ بَشِيرَ بْنَ أَبِي مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ أَبَا مَسْعُودٍ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " نَزَلَ جِبْرِيلُ فَأَمَّنِي، فَصَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ، ثُمَّ صَلَّيْتُ مَعَهُ ". يَحْسُبُ بِأَصَابِعِهِ خَمْسَ صَلَوَاتٍ.
ইব্নু শিহাব (রহঃ) হতে বর্ণিতঃ
একবার উমর ইবন আবদুল আযীজ (রহঃ) আসরের সালাত কিছুটা দেরিতে আদায় করলেন। তখন তাঁকে উরওয়া (রাঃ) বললেন, একবার জিবরাঈল (আঃ) আসলেন এবং আল্লাহর রসূল (ﷺ)-এর ইমাম হয়ে সালাত আদায় করলেন।তা শুনে উমর ইবন আবদুল আযীজ (রহঃ) বললেন, হে উরওয়া! কি বলছ, চিন্তা কর। উত্তরে তিনি বললেন, আমি বশীর ইবন আবু মাসউদকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আবু মাসউদকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি আল্লাহর রসূল (ﷺ)-কে বলতে শুনেছি, একবার জিবরাঈল (আঃ) আসলেন, অতঃপর তিনি আমার ইমামতি করলেন এবং তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। অতঃপর আমি তাঁর সঙ্গে সালাত আদায় করলাম। এ সময় তিনি তাঁর আঙ্গুলে পাঁচ ওয়াক্ত সালাত গুণছিলেন।
