৫৯/১৪. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ যমীনে সকল প্রকার প্রাণী ছড়িয়ে দিয়েছেন।”
قَالَ ابْنُ عَبَّاسٍ الثُّعْبَانُ الحَيَّةُ الذَّكَرُ مِنْهَا يُقَالُ الحَيَّاتُ أَجْنَاسٌ الجَانُّ وَالْأَفَاعِي وَالْأَسَاوِدُ أَخَذَ بِنَاصِيَتِهَا فِي مُلْكِهِ وَسُلْطَانِهِ يُقَالُ ﴿صَافَّاتٍ﴾ بَسَطَ أَجْنِحَتَهُنَّ ﴿يَقْبِضْنَ﴾ يَضْرِبْنَ بِأَجْنِحَتِهِنَّইবন ‘আব্বাস (রা.) বলেন, الثُّعْبَانُ হলো পুরুষ সাপ। বলা হয় সাপ বিভিন্ন প্রকারের হয়, শ্বেত সাপ, মাদী সাপ আর কাল সাপ, أَخَذَ بِنَاصِيَتِهَا অর্থ আল্লাহ তাঁর রাজত্ব ও কর্তৃত্বে সকল জীবকে রেখেছেন, صَافَّاتٍ তাদের দানাগুলো সম্প্রসারিত অবস্থায়। يَقْبِضْنَ তারা তাদের দানাগুলো সংকুচিত করে।"
সহিহ বুখারী : ৩২৯৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৩২৯৯
وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ، فَرَآنِي أَبُو لُبَابَةَ أَوْ زَيْدُ بْنُ الْخَطَّابِ. وَتَابَعَهُ يُونُسُ وَابْنُ عُيَيْنَةَ وَإِسْحَاقُ الْكَلْبِيُّ وَالزُّبَيْدِيُّ. وَقَالَ صَالِحٌ وَابْنُ أَبِي حَفْصَةَ وَابْنُ مُجَمِّعٍ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَآنِي أَبُو لُبَابَةَ وَزَيْدُ بْنُ الْخَطَّابِ.
‘আবদুর রায্যাক (রহঃ) মা’মার (রহঃ) সূত্রে হতে বর্ণিতঃ
আমাকে দেখেছেন আবু লুবাবা অথবা যায়দ ইবন খাত্তাব (রাঃ)। আর অনুসরণ করেছেন মামার (রহঃ)-কে ইউনুস ইবন উয়ায়না, ইসহাক কলবী ও যুবাইদী (রহঃ) এবং সালিহ, ইবন আবু হাফসা ও ইবন মুজাম্মি (রহঃ).... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত হাদিসে রয়েছে, ‘আমাকে দেখেছেন আবু লুবাবা ও যায়দ ইবন খাত্তাব (রাঃ)।
