৫৯/১৫. অধ্যায়ঃ
মুসলিমের সর্বোৎকৃষ্ট মাল হল ছাগলের পাল যেগুলোকে নিয়ে তারা পাহাড়ের উপর চলে যায়।
-
সহিহ বুখারী : ৩৩০২
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৩০২
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنْ عُقْبَةَ بْنِ عَمْرٍو أَبِي مَسْعُودٍ، قَالَ أَشَارَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدِهِ نَحْوَ الْيَمَنِ فَقَالَ " الإِيمَانُ يَمَانٍ هَا هُنَا، أَلاَ إِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ عِنْدَ أُصُولِ أَذْنَابِ الإِبِلِ، حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي رَبِيعَةَ وَمُضَرَ ".
‘উক্বাহ ইব্নু আম্র আবূ মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) নিজ হাতের দ্বারা ইয়ামানের দিকে ইশারা করে বললেন, ঈমান এদিকে। দেখ, কঠোরতা এবং অন্তরের কাঠিন্য ঐ সব বেদুইনদের মধ্যে যারা তাদের উট নিয়ে ব্যস্ত থাকে যেখান থেকে শয়তানের শিং দুটি উদয় হয় অর্থাৎ রাবীআ ও মুযার গোত্রদ্বয়ের মধ্যে।
