৬০/৮. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ ইবরাহীম (আঃ)-কে বন্ধুরূপে গ্রহণ করেছেন-- (আন-নিসা ১২৫)।
وَقَوْلُهُ ﴿إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ﴾ (النحل : ١٢٠) وَقَوْلُهُ ﴿إِنَّ إِبْرَاهِيمَ لَأَوَّاهٌ حَلِيمٌ﴾ (التوبة : ١١٤) وَقَالَ أَبُو مَيْسَرَةَ الرَّحِيمُ بِلِسَانِ الحَبَشَةِমহান আল্লাহর বাণী: নিশ্চয়ই ইবরাহীম ছিলেন এক উম্মাত, আল্লাহর অনুগত (আন-নাহল: ১২০)। মহান আল্লাহর বাণী: নিশ্চয়ই ইবরাহীম নরম হৃদয় ও সহনশীল (আত-তাওবা: ১১৪)। আর আবূ মাইসারা (রহ.) বলেন, হাবশী ভাষায় اواه শব্দটি رَحِيمٌ অর্থে ব্যবহৃত হয়।"
সহিহ বুখারী : ৩৩৫২
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৩৫২
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا رَأَى الصُّوَرَ فِي الْبَيْتِ لَمْ يَدْخُلْ، حَتَّى أَمَرَ بِهَا فَمُحِيَتْ، وَرَأَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ ـ عَلَيْهِمَا السَّلاَمُ ـ بِأَيْدِيهِمَا الأَزْلاَمُ فَقَالَ " قَاتَلَهُمُ اللَّهُ، وَاللَّهِ إِنِ اسْتَقْسَمَا بِالأَزْلاَمِ قَطُّ ".
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন কা’বা ঘরে ছবিগুলো দেখতে পেলেন, তখন যে পর্যন্ত তাঁর নির্দেশে তা মিটিয়ে ফেলা না হলো, সে পর্যন্ত তিনি তাতে প্রবেশ করলেন না। আর তিনি দেখতে পেলেন, ইবরাহিম ও ইসমাইল (আঃ)-এর হাতে ভাগ্য নির্ধারণের তীর। তখন তিনি বললেন, আল্লাহ তাদের (কুরাইশদের) উপর লানত করুন। আল্লাহর কসম, এঁরা দুজন কখনোও ভাগ্য নির্ধারক তীর নিক্ষেপ করেননি।
