৬০/১০. অধ্যায়ঃ

হাদিস ৩৩৬৮

সহিহ বুখারীহাদিস নম্বর ৩৩৬৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ أَبِي بَكْرٍ، أَخْبَرَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنهم ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ أَلَمْ تَرَىْ أَنَّ قَوْمَكِ بَنَوُا الْكَعْبَةَ اقْتَصَرُوا عَنْ قَوَاعِدِ إِبْرَاهِيمَ ‏"‏‏.‏ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ تَرُدُّهَا عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ‏.‏ فَقَالَ ‏"‏ لَوْلاَ حِدْثَانُ قَوْمِكِ بِالْكُفْرِ ‏"‏‏.‏ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَئِنْ كَانَتْ عَائِشَةُ سَمِعَتْ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَرَكَ اسْتِلاَمَ الرُّكْنَيْنِ اللَّذَيْنِ يَلِيَانِ الْحِجْرَ إِلاَّ أَنَّ الْبَيْتَ لَمْ يُتَمَّمْ عَلَى قَوَاعِدِ إِبْرَاهِيمَ‏.‏ وَقَالَ إِسْمَاعِيلُ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ‏.‏

নবী‎ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর স্ত্রী ‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আয়েশা (রাঃ)-কে বলেছেন, “তুমি কি জানো তোমার কওম যখন কা’বা ঘর নির্মাণ করেছে, তখন তারা ইবরাহিম (আঃ)-এর ভিত্তি হতে তা ছোট করেছে?”তখন আমি বললাম, “হে আল্লাহর রসূল! আপনি কি তা ইবরাহিম (আঃ)-এর ভিত্তির উপর পুনর্নির্মাণ করবেন না?”তিনি বললেন, “যদি তোমার কওম কুফরী হতে অল্পকাল আগে আগত না হতো।”আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বললেন, “যদি আয়েশা (রাঃ) এ হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) হতে শুনে থাকেন, তবে আমি মনে করি রাসূলুল্লাহ (ﷺ) হাতীমে কা’বার সংলগ্ন দুটি কোণকে চুমু দেয়া একমাত্র এ কারণে পরিহার করেছেন যে, কা’বার ঘর ইবরাহিম (আঃ)-এর ভিত্তির উপর পুরাপুরি নির্মাণ করা হয়নি।”রাবী ইসমাঈল (রহঃ) বলেন, “ইবনু আবু বকর হলেন, আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আবু বকর।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন