৬০/২৪. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী :
﴿وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى﴾ (طه : ٩) ﴿وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا﴾ (النساء : ١٦٤)হে মুহাম্মাদ! আপনার নিকট কি মূসার বৃত্তান্ত পৌঁছেছে? (ত্বা-হা ৯) আর আল্লাহ মূসার সঙ্গে সাক্ষাতে কথাবার্তা বলেছেন। (আন-নিসা: ১৬৪)"
সহিহ বুখারী : ৩৩৯৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৩৯৬
وَذَكَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَيْلَةَ أُسْرِيَ بِهِ فَقَالَ " مُوسَى آدَمُ طُوَالٌ كَأَنَّهُ مِنْ رِجَالِ شَنُوءَةَ ". وَقَالَ " عِيسَى جَعْدٌ مَرْبُوعٌ ". وَذَكَرَ مَالِكًا خَازِنَ النَّارِ، وَذَكَرَ الدَّجَّالَ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আর নবী (ﷺ) মিরাজের রাতের কথাও উল্লেখ করেছেন এবং বলেছেন মূসা (আঃ) বাদামী রঙের দীর্ঘদেহী ছিলেন। যেন তিনি 'শানুআহ' গোত্রের লোকদের মত। তিনি আরও বলেছেন যে, ‘ঈসা (আঃ) ছিলেন মধ্যম দেহের, কোঁকড়ানো চুলওয়ালা ব্যক্তি। আর তিনি [নবী (ﷺ)] জাহান্নামের দারোগা মালিক এবং দাজ্জালের কথাও উল্লেখ করেছেন।
