৬০/২৪. অধ্যায়ঃ
মহান আল্লাহর বাণী :
﴿وَهَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَى﴾ (طه : ٩) ﴿وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا﴾ (النساء : ١٦٤)হে মুহাম্মাদ! আপনার নিকট কি মূসার বৃত্তান্ত পৌঁছেছে? (ত্বা-হা ৯) আর আল্লাহ মূসার সঙ্গে সাক্ষাতে কথাবার্তা বলেছেন। (আন-নিসা: ১৬৪)"
সহিহ বুখারী : ৩৩৯৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৩৯৫
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَالِيَةِ، حَدَّثَنَا ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ ـ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, কোন ব্যক্তির এ কথা বলা ঠিক হবে না যে, আমি ইউনুস ইবনু মাত্তার চেয়ে উত্তম। নবী (ﷺ) এ কথা বলতে গিয়ে ইউনুস (আঃ)-এর পিতার নাম উল্লেখ করেছেন।
