৬০/২৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৪০৬ - আম্বিয়া কিরাম (আঃ)
মহান আল্লাহর বাণী: তারা প্রতিমা পূজায় রত এক জাতির নিকট হাজির হয়। (আ‘রাফ: ১৩৮)
﴾مُتَبَّرٌ﴿ خُسْرَانٌ ﴾وَلِيُتَبِّرُوا﴿ يُدَمِّرُوا ﴾مَا عَلَوْا﴿ مَا غَلَبُوامُتَبَّرٌ অর্থ ক্ষতিগ্রস্ত এবং وَلِيُتَبِّرُوا অর্থ যেন তারা ধ্বংস হয় مَا عَلَوْا যা অধিকারে এনেছিল।"
সহীহ বুখারী : ৩৪০৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৪০৬
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ ﷺ نَجْنِي الْكَبَاثَ، وَإِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ " عَلَيْكُمْ بِالأَسْوَدِ مِنْهُ، فَإِنَّهُ أَطْيَبُهُ ". قَالُوا أَكُنْتَ تَرْعَى الْغَنَمَ قَالَ " وَهَلْ مِنْ نَبِيٍّ إِلاَّ وَقَدْ رَعَاهَا ".
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা আল্লাহর রাসূল (ﷺ)–এর সঙ্গে ‘কাবাস’ (পিলু) গাছের পাকা ফল বেছে বেছে নিচ্ছিলাম। আল্লাহর রাসূল (ﷺ) বললেন, এর মধ্যে কালোগুলো নেয়াই তোমাদের উচিত। কেননা এগুলোই অধিক সুস্বাদু। সাহাবীগণ বললেন, আপনি কি ছাগল চরিয়েছিলেন? তিনি বললেন, প্রত্যেক নবীই তা চরিয়েছেন।
