৬১/১২. অধ্যায়ঃ
যমযমের ঘটনা ও আরবের মূর্খতা।
সহিহ বুখারী : ৩৫২৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৫২৩
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ أَسْلَمُ وَغِفَارُ وَشَىْءٌ مِنْ مُزَيْنَةَ وَجُهَيْنَةَ ـ أَوْ قَالَ شَىْءٌ مِنْ جُهَيْنَةَ أَوْ مُزَيْنَةَ ـ خَيْرٌ عِنْدَ اللَّهِ ـ أَوْ قَالَ ـ يَوْمَ الْقِيَامَةِ مِنْ أَسَدٍ وَتَمِيمٍ وَهَوَازِنَ وَغَطَفَانَ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, আসলাম, গিফার এবং মুযাইনাহ ও জুহাইনাহ গোত্রের কিছু অংশ অথবা জুহাইনাহর কিছু অংশ কিংবা মুযাইনাহর কিছু অংশ আল্লাহর নিকট অথবা বলেছেন কেয়ামতের দিন আসাদ, তামিম, হাওয়াজিন ও গাতফান গোত্র চেয়ে উত্তম বলে বিবেচিত হবে।
