৬১/২০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৫৩৭ - মর্যাদা ও বৈশিষ্ট্য
নবী (ﷺ)-এর উপনামসমূহ।
সহীহ বুখারী : ৩৫৩৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৫৩৭
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ ﷺ فِي السُّوقِ فَقَالَ رَجُلٌ يَا أَبَا الْقَاسِمِ. فَالْتَفَتَ النَّبِيُّ ﷺ فَقَالَ " سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي».
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একদিন বাজারে গিয়েছিলেন। তখন এক ব্যক্তি ‘হে আবুল কাসিম!’ বলে ডাক দিল। নবী (ﷺ) সেদিকে ফিরে তাকালেন। তখন তিনি বললেন, তোমরা আমার আসল নামে নাম রাখতে পার, কিন্তু আমার উপনামে কারো নাম রেখ না।
