৬১/২৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৫৪৬ - মর্যাদা ও বৈশিষ্ট্য
নবী (ﷺ)-এর বর্ণনা।
সহীহ বুখারী : ৩৫৪৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৫৪৬
حَدَّثَنَا عِصَامُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا حَرِيزُ بْنُ عُثْمَانَ، أَنَّهُ سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ بُسْرٍ صَاحِبَ النَّبِيِّ ﷺ قَالَ أَرَأَيْتَ النَّبِيَّ ﷺ كَانَ شَيْخًا قَالَ كَانَ فِي عَنْفَقَتِهِ شَعَرَاتٌ بِيضٌ.
আবদুল্লাহ ইবনু বুসর (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) -এর সাহাবী ‘আবদুল্লাহ ইব্ন বুসরকে জিজ্ঞেস করলেন, আপনি কি নবী (ﷺ) -কে দেখেছেন যে, তিনি কি বৃদ্ধ ছিলেন? তিনি বললেন, নবী (ﷺ) -এর নিম্ন দাড়িতে কয়েকটি চুল সাদা ছিল।
