৬১/২৩. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর বর্ণনা।
সহিহ বুখারী : ৩৫৫৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৫৫৫
حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا مَسْرُورًا تَبْرُقُ أَسَارِيرُ وَجْهِهِ، فَقَالَ " أَلَمْ تَسْمَعِي مَا قَالَ الْمُدْلِجِيُّ لِزَيْدٍ وَأُسَامَةَ ـ وَرَأَى أَقْدَامَهُمَا ـ إِنَّ بَعْضَ هَذِهِ الأَقْدَامِ مِنْ بَعْضٍ ".
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) অত্যন্ত আনন্দিত ও খুশি মনে তাঁর নিকট প্রবেশ করলেন। খুশির কারণে তাঁর চেহারায় খুশির চিহ্ন পরিস্ফুট হচ্ছিল। তিনি তখন আয়িশা (রাঃ) কে বললেন, ‘হে আয়িশা! তুমি শোননি, মুদলাজি যায়দ ও উসামা সম্পর্কে কী বলেছে? পিতা-পুত্রের শুধু পা দেখে বলল, এ পাগুলোর একটি অন্যটির অংশ।’
