৬১/২৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৫৫৮ - মর্যাদা ও বৈশিষ্ট্য
নবী (ﷺ)-এর বর্ণনা।
সহীহ বুখারী : ৩৫৫৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৫৫৮
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَسْدِلُ شَعَرَهُ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ فَكَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ رُءُوسَهُمْ، وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ فِيهِ بِشَىْءٍ، ثُمَّ فَرَقَ رَسُولُ اللَّهِ ﷺ رَأْسَهُ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (ﷺ) তাঁর চুল পিছনে দিকে আঁচড়ে রাখতেন আর মুশরিকগণ তাদের চুল দু‘ভাগ করে সিঁথি কেটে রাখত। আহলে কিতাব তাদের চুল পিছন দিকে আঁচড়ে রাখত। নবী (ﷺ) যে কোন বিষয়ে আল্লাহ্র নির্দেশ না পাওয়া পর্যন্ত আহলে কিতাবের অনুসরণ পছন্দ করতেন। অতঃপর নবী (ﷺ) তাঁর চুল দু’ভাগ করে সিঁথি করে রাখতে লাগলেন।
