৬১/২৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৫৯৭ - মর্যাদা ও বৈশিষ্ট্য
ইসলামে নবুওয়াতের নিদর্শনাবলী।
সহীহ বুখারী : ৩৫৯৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৫৯৭
حَدَّثَنَا أَبُوْ نُعَيْمٍ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ أُسَامَةَ قَالَ أَشْرَفَ النَّبِيُّ ﷺ عَلَى أُطُمٍ مِنْ الْآطَامِ فَقَالَ هَلْ تَرَوْنَ مَا أَرَى إِنِّيْ أَرَى الْفِتَنَ تَقَعُ خِلَالَ بُيُوْتِكُمْ مَوَاقِعَ الْقَطْرِ
উসামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একদা মদীনায় একটি উঁচু টিলায় উঠলেন, অতঃপর বললেন, আমি যা দেখছি, তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি দেখছি পানির স্রোতের মত ফাসাদ ঢুকে পড়ছে তোমাদের ঘরে ঘরে।
