৬১/২৮. অধ্যায়ঃ

হাদিস ৩৬৪২

সহিহ বুখারীহাদিস নম্বর ৩৬৪২

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ أَخْبَرَنَا سُفْيَانُ حَدَّثَنَا شَبِيْبُ بْنُ غَرْقَدَةَ قَالَ سَمِعْتُ الْحَيَّ يُحَدِّثُوْنَ عَنْ عُرْوَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَعْطَاهُ دِيْنَارًا يَشْتَرِيْ لَهُ بِهِ شَاةً فَاشْتَرَى لَهُ بِهِ شَاتَيْنِ فَبَاعَ إِحْدَاهُمَا بِدِيْنَارٍ وَجَاءَهُ بِدِيْنَارٍ وَشَاةٍ فَدَعَا لَهُ بِالْبَرَكَةِ فِيْ بَيْعِهِ وَكَانَ لَوْ اشْتَرَى التُّرَابَ لَرَبِحَ فِيْهِ قَالَ سُفْيَانُ كَانَ الْحَسَنُ بْنُ عُمَارَةَ جَاءَنَا بِهَذَا الْحَدِيْثِ عَنْهُ قَالَ سَمِعَهُ شَبِيْبٌ مِنْ عُرْوَةَ فَأَتَيْتُهُ فَقَالَ شَبِيْبٌ إِنِّيْ لَمْ أَسْمَعْهُ مِنْ عُرْوَةَ قَالَ سَمِعْتُ الْحَيَّ يُخْبِرُوْنَهُ عَنْهُ

‘উরওয়া বারিকী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) একটি ছাগল কিনে দেয়ার জন্য তাকে একটি দীনার দিলেন। তিনি ঐ দীনার দিয়ে দুইটি ছাগল কিনলেন। অতঃপর এক দীনার মূল্যে একটি ছাগল বিক্রি করে দিলেন এবং নবী (ﷺ)-এর খিদমতে একটি ছাগল ও একটি দীনার নিয়ে উপস্থিত হলেন। তা দেখে তিনি তার ব্যবসা বাণিজ্যে বরকত হবার জন্য দোয়া করে দিলেন। অতঃপর তার অবস্থা এমন হল যে, ব্যবসার জন্য যদি মাটিও তিনি কিনতেন তাতেও তিনি লাভবান হতেন।এ হাদীসের একজন বর্ণনাকারী সুফিয়ান ইবন উয়াইনাহ বলেন, হাসান ইবন উমারাহ শাবীব ও উরওয়ার বরাতে এ হাদীসটি আমাদেরকে বলেছেন। তারপর আমি শাবীবকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে, আমি সরাসরি উরওয়া থেকে শুনিনি। একটি গোত্র উরওয়ার বরাতে আমাকে হাদীস বলেছেন। তবে উরওয়া থেকে আমি (অপর) একটি হাদীস শুনেছি।

(আধুনিক প্রকাশনীঃ ৩৩৭১ প্রথমাংশ,ইসলামী ফাউন্ডেশনঃ ৩৩৭৮ প্রথমাংশ)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন