৬২/১৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৩২ - সাহাবীগণের মর্যাদা
উসামা ইবনু যায়দ (রাঃ)-এর উল্লেখ।
সহীহ বুখারী : ৩৭৩২
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৩২
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيْدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ الْمَخْزُومِيَّةِ فَقَالُوْا مَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُوْلِ اللهِ ﷺ
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মাখযুম গোত্রের এক নারীর চুরির ঘটনায় কুরাইশগণ চিন্তিত হয়ে পড়ল। তারা বললেন, আল্লাহ্র রাসূল (ﷺ)-এর প্রিয় পাত্র উসামা ইব্নু যায়দ (রাঃ) ছাড়া কে আর তাঁর নিকট বলার সাহস করবে?
