৬২/২১. অধ্যায়ঃ
আবু উবাইদা ইবনু জাররাহ (রাঃ)-এর মর্যাদা।
সহিহ বুখারী : ৩৭৪৪
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৪৪
حَدَّثَنَا عَمْرُوْ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِيْ قِلَابَةَ قَالَ حَدَّثَنِيْ أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم قَالَ إِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِيْنًا وَإِنَّ أَمِيْنَنَا أَيَّتُهَا الْأُمَّةُ أَبُوْ عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) বলেছেন, প্রত্যেক উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি থাকেন। আর আমার এই উম্মতের মধ্যে বিশ্বস্ত ব্যক্তি হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)।
