৬২/২৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৪৮ - সাহাবীগণের মর্যাদা
হাসান ও হুসাইন (রাঃ)-এর মর্যাদা।
قَالَ نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَانَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَনাফি ইবন জুবাইর (রহঃ) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) হাসান (রাঃ)-কে আলিঙ্গন করেছেন।"
সহীহ বুখারী : ৩৭৪৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৪৮
حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ إِبْرَاهِيْمَ قَالَ حَدَّثَنِيْ حُسَيْنُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا جَرِيْرٌ عَنْ مُحَمَّدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أُتِيَ عُبَيْدُ اللهِ بْنُ زِيَادٍ بِرَأْسِ الْحُسَيْنِ عَلَيْهِ السَّلَام فَجُعِلَ فِيْ طَسْتٍ فَجَعَلَ يَنْكُتُ وَقَالَ فِيْ حُسْنِهِ شَيْئًا فَقَالَ أَنَسٌ كَانَ أَشْبَهَهُمْ بِرَسُوْلِ اللهِ ﷺ وَكَانَ مَخْضُوْبًا بِالْوَسْمَةِ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
‘উবাইদুল্লাহ ইব্নু যিয়াদের সামনে হুসাইন (রাঃ)-এর মস্তক আনা হল এবং একটি বড় পাত্রে তা রাখা হল। তখন ইব্নু যিয়াদ তা খুঁচাতে লাগল এবং তাঁর রূপ লাবণ্য সম্পর্কে কটূক্তি করল। আনাস (রাঃ) বললেন, হুসাইন (রাঃ) গঠন ও আকৃতিতে নবী (ﷺ)-এর অবয়বের সবচেয়ে সাদৃশ্যপূর্ণ ছিলেন। তাঁর চুল ও দাড়িতে ওয়াসমা দ্বারা কলপ লাগানো ছিল।
