৬২/২৩. অধ্যায়ঃ
হাসান ও হুসাইন (রাঃ)-এর মর্যাদা।
قَالَ نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَانَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَনাফি ইবন জুবাইর (রহ.) আবূ হুরাইরা (রা.) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) হাসান (রা.)-কে আলিঙ্গন করেছেন।"
সহিহ বুখারী : ৩৭৪৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৪৭
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا الْمُعْتَمِرُ قَالَ سَمِعْتُ أَبِيْ قَالَ حَدَّثَنَا أَبُوْ عُثْمَانَ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ كَانَ يَأْخُذُهُ وَالْحَسَنَ وَيَقُوْلُ اللَّهُمَّ إِنِّيْ أُحِبُّهُمَا فَأَحِبَّهُمَا أَوْ كَمَا قَالَ
উসামা ইব্নু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁকে এবং হাসান (রাঃ)-কে এক সঙ্গে কোলে তুলে নিয়ে বলতেন, হে আল্লাহ! আমি এদের দুজনকে ভালোবাসি, আপনিও এদেরকে ভালোবাসুন।
