৬২/২৩. অধ্যায়ঃ
হাসান ও হুসাইন (রাঃ)-এর মর্যাদা।
قَالَ نَافِعُ بْنُ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَانَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحَسَنَনাফি ইবন জুবাইর (রহ.) আবূ হুরাইরা (রা.) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) হাসান (রা.)-কে আলিঙ্গন করেছেন।"
সহিহ বুখারী : ৩৭৪৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৪৬
حَدَّثَنَا صَدَقَةُ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ حَدَّثَنَا أَبُوْ مُوْسَى عَنْ الْحَسَنِ سَمِعَ أَبَا بَكْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَلَى الْمِنْبَرِ وَالْحَسَنُ إِلَى جَنْبِهِ يَنْظُرُ إِلَى النَّاسِ مَرَّةً وَإِلَيْهِ مَرَّةً وَيَقُوْلُ ابْنِيْ هَذَا سَيِّدٌ وَلَعَلَّ اللهَ أَنْ يُصْلِحَ بِهِ بَيْنَ فِئَتَيْنِ مِنْ الْمُسْلِمِيْنَ
আবূ বাক্র (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-কে মিম্বরের উপর বলতে শুনেছি, ঐ সময় হাসান (রাঃ) তাঁর পাশে ছিলেন। তিনি একবার উপস্থিত লোকদের দিকে আবার হাসান (রাঃ)-এর দিকে তাকালেন এবং বললেন, “আমার এ সন্তান হচ্ছে নেতা। আল্লাহ তা’আলা তাঁর মাধ্যমে বিবাদমান দুই দল মুসলমানের মধ্যে সমঝোতা করিয়ে দেবেন।”
