৬২/২৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৫৬ - সাহাবীগণের মর্যাদা
আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)-এর মর্যাদা।
সহীহ বুখারী : ৩৭৫৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৫৬
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ ضَمَّنِي النَّبِيُّ ﷺ إِلَى صَدْرِهِ وَقَالَ اللَّهُمَّ عَلِّمْهُ الْحِكْمَةَ حَدَّثَنَا أَبُوْ مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ وَقَالَ عَلِّمْهُ الْكِتَابَ حَدَّثَنَا مُوْسَى حَدَّثَنَا وُهَيْبٌ عَنْ خَالِدٍ مِثْلَهُ وَالْحِكْمَةُ الْإِصَابَةُ فِيْ غَيْرِ النُّبُوَّةِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আমাকে তাঁর বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে আল্লাহ্, তাঁকে হিকমত শিক্ষা দিন। ‘আবদুল ওয়ারিস (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, [নবী (ﷺ)] এ কথাটিও বলেছিলেন, হে আল্লাহ্! তাঁকে কিতাবের জ্ঞান দান করুন। মূসা (রহঃ)....খালিদ (রহঃ) হতে একইভাবে বর্ণনা করেছেন। ইমাম বুখারী (রহঃ) বলেন الْحِكْمَةُ অর্থ নবুওয়াতের বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছা।
