৬২/৩১. অধ্যায়ঃ
আয়িশা (রাঃ)-এর মর্যাদা।
সহিহ বুখারী : ৩৭৬৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৬৮
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَبُوْ سَلَمَةَ إِنَّ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم يَوْمًا يَا عَائِشَ هَذَا جِبْرِيْلُ يُقْرِئُكِ السَّلَامَ فَقُلْتُ وَعَلَيْهِ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ تَرَى مَا لَا أَرَى تُرِيْدُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم
‘আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আয়েশা! জিবরাঈল (আঃ) তোমাকে সালাম বলেছেন। আমি উত্তরে বললাম, "ওয়া আলাইহিস্ সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।" আপনি যা দেখতে পান আমি তা দেখতে পাই না। এ কথা দ্বারা তিনি রসূলুল্লাহ (ﷺ)-কে বুঝিয়েছেন।
