৬৩/৬. অধ্যায়ঃ
আনসারগণের অনুসারীরা।
সহিহ বুখারী : ৩৭৮৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৮৮
حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَمْرُوْ بْنُ مُرَّةَ قَالَ سَمِعْتُ أَبَا حَمْزَةَ رَجُلًا مِنْ الأَنْصَارِ قَالَتْ الأَنْصَارُ إِنَّ لِكُلِّ قَوْمٍ أَتْبَاعًا وَإِنَّا قَدْ اتَّبَعْنَاكَ فَادْعُ اللهَ أَنْ يَجْعَلَ أَتْبَاعَنَا مِنَّا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم اللَّهُمَّ اجْعَلْ أَتْبَاعَهُمْ مِنْهُمْ قَالَ عَمْرٌو فَذَكَرْتُهُ لِابْنِ أَبِيْ لَيْلَى قَالَ قَدْ زَعَمَ ذَاكَ زَيْدٌ قَالَ شُعْبَةُ أَظُنُّهُ زَيْدَ بْنَ أَرْقَمَ
আবূ হামযাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হামজাহ (রাঃ) নামক একজন আনসারী হতে বর্ণিত, কতিপয় আনসার বললেন, “প্রত্যেক জাতির মধ্যে অনুসরণকারী একটি দল থাকে। হে আল্লাহর রসূল! আমরাও আপনার অনুসরণ করেছি। আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাদের উত্তরসূরিরা আমাদের অনুসারী হয়।” নবী (ﷺ) বললেন, “হে আল্লাহ! তাঁদের উত্তরসূরীদেরকে তাদের মত করে দাও।” আমর (রহঃ) বলেন, “আমি হাদীসটি আবদুর রহমান ইবনু আবু লায়লা (রাঃ)-কে বললাম।” তিনি বললেন, “জায়েদও এইভাবে হাদীসটি বলেছেন।” শু’বা (রহঃ) বলেন, “আমার ধারণা, ইনি জায়েদ ইবনু আরকাম (রাঃ)-ই হবেন।”
