৬৩/৮. অধ্যায়ঃ
আনসারগণের ব্যাপারে নবী (ﷺ)-এর উক্তিঃ তোমরা ধৈর্য অবলম্বন করবে যে পর্যন্ত না তোমরা হাওয কাউসারে আমার সঙ্গে সাক্ষাৎ কর।
قَالَهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ عَنِ النَّبِيِّ ﷺহাদীসটি ‘আবদুল্লাহ ইবন যায়দ (রা.) নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন।"
সহিহ বুখারী : ৩৭৯২
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৭৯২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ أَنَّ رَجُلًا مِنْ الأَنْصَارِ قَالَ يَا رَسُوْلَ اللهِ أَلَا تَسْتَعْمِلُنِيْ كَمَا اسْتَعْمَلْتَ فُلَانًا قَالَ سَتَلْقَوْنَ بَعْدِيْ أُثْرَةً فَاصْبِرُوْا حَتَّى تَلْقَوْنِيْ عَلَى الْحَوْضِ
উসায়দ ইব্নু হুযায়র (রাঃ) হতে বর্ণিতঃ
একজন আনসারি বললেন, হে আল্লাহর রসূল (ﷺ), আপনি কি আমাকে অমুকের ন্যায় দায়িত্বে নিয়োজিত করবেন না? তিনি (ﷺ) বললেন, তোমরা আমার ওফাতের পর অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া দেখতে পাবে, তখন তোমরা ধৈর্য ধারণ করবে, অবশেষে আমার সাথে সাক্ষাৎ করবে এবং তোমাদের সাক্ষাতের স্থান হবে হাউয।
