৬৩/৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৭৯৪ - আনসারগণের মর্যাদা
আনসারগণের ব্যাপারে নবী (ﷺ)-এর উক্তিঃ তোমরা ধৈর্য অবলম্বন করবে যে পর্যন্ত না তোমরা হাওয কাউসারে আমার সঙ্গে সাক্ষাৎ কর।
قَالَهُ عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ عَنِ النَّبِيِّ ﷺহাদীসটি ‘আবদুল্লাহ ইবন যায়দ (রাঃ) নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন।"
সহীহ বুখারী : ৩৭৯৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৯৪
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَحْيَى بْنِ سَعِيْدٍ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ حِيْنَ خَرَجَ مَعَهُ إِلَى الْوَلِيْدِ قَالَ دَعَا النَّبِيُّ ﷺ الأَنْصَارَ إِلَى أَنْ يُقْطِعَ لَهُمْ الْبَحْرَيْنِ فَقَالُوْا لَا إِلَّا أَنْ تُقْطِعَ لِإِخْوَانِنَا مِنْ الْمُهَاجِرِيْنَ مِثْلَهَا قَالَ إِمَّا لَا فَاصْبِرُوْا حَتَّى تَلْقَوْنِيْ فَإِنَّهُ سَيُصِيْبُكُمْ بَعْدِيْ أَثَرَةٌ
ইয়াহইয়া ইবনু সাঈদ (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি যখন আনাস ইব্নু মালিক (রাঃ)-এর সঙ্গে ওয়ালিদ (ইব্নু ‘আবদুল মালিক)-এর নিকট সাক্ষাতের উদ্দেশ্যে বাসরা হতে দামেস্কে সফর করতে গিয়েছিলেন, তখন তিনি আনাস (রাঃ)-কে বলতে শুনেছেন, নবী (ﷺ) বাহ্রাইনের জমি তাঁদের জন্য বরাদ্দ করার জন্য আনসারদেরকে ডাকলে তাঁরা বললেন, হে আল্লাহ্র রাসূল! আমাদের মুহাজির ভাইদের জন্য এরূপ জায়গার বরাদ্দ না করা পর্যন্ত আমরা তা গ্রহণ করব না। নবী (ﷺ) বললেন, তোমরা যদি তা গ্রহণ করতে না চাও, তবে (কিয়ামতের ময়দানে) হাউযের নিকটে আমার সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত ধৈর্য অবলম্বন কর। কেননা শীঘ্রই তোমরা দেখতে পাবে, আমার পরে তোমাদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
