৬৩/১২. অধ্যায়ঃ
সা'দ ইবনু মু'আয (রাঃ)-এর মর্যাদা।
সহিহ বুখারী : ৩৮০৩
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৮০৩
حَدَّثَنِيْ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا فَضْلُ بْنُ مُسَاوِرٍ خَتَنُ أَبِيْ عَوَانَةَ حَدَّثَنَا أَبُوْ عَوَانَةَ عَنْ الأَعْمَشِ عَنْ أَبِيْ سُفْيَانَ عَنْ جَابِرٍ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُوْلُ اهْتَزَّ الْعَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ وَعَنْ الأَعْمَشِ حَدَّثَنَا أَبُوْ صَالِحٍ عَنْ جَابِرٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَهُ فَقَالَ رَجُلٌ لِجَابِرٍ فَإِنَّ الْبَرَاءَ يَقُوْلُ اهْتَزَّ السَّرِيْرُ فَقَالَ إِنَّهُ كَانَ بَيْنَ هَذَيْنِ الْحَيَّيْنِ ضَغَائِنُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُوْلُ اهْتَزَّ عَرْشُ الرَّحْمَنِ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاذٍ>
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
জাবির (রাঃ) বলেন, আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি সাদ ইবনে মুআয (রাঃ)-এর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। আমশ (রহঃ)... নবী (ﷺ) হতে এ রকমই বর্ণিত হয়েছে, এক ব্যক্তি জাবির (রাঃ)-কে বলল, বারা ইবন আজিব (রাঃ) তো বলেন, জানাজার খাট নড়েছিল। তদুত্তরে জাবির (রাঃ) বললেন, সাদ ও বারা (রাঃ)-এর গোত্রদ্বয়ের মধ্যে কিছুটা বিরোধ ছিল, কেননা আমি নবী (ﷺ)-কে “আল্লাহর আরশ সাদ ইবনে মুআযের (ওফাতে) কেঁপে উঠল” (কথাটি) বলতে শুনেছি।
(আধুনিক প্রকাশনীঃ ৩৫২১, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩৫৩১)
