৬৩/১৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৮০৮ - আনসারগণের মর্যাদা
উবাই ইবনু কা‘ব (রাঃ)-এর মর্যাদা।
সহীহ বুখারী : ৩৮০৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৮০৮
حَدَّثَنَا أَبُو الْوَلِيْدِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ إِبْرَاهِيْمَ عَنْ مَسْرُوقٍ قَالَ ذُكِرَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُوْدٍ عِنْدَ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو فَقَالَ ذَاكَ رَجُلٌ لَا أَزَالُ أُحِبُّهُ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ خُذُوْا الْقُرْآنَ مِنْ أَرْبَعَةٍ مِنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ فَبَدَأَ بِهِ وَسَالِمٍ مَوْلَى أَبِيْ حُذَيْفَةَ وَمُعَاذِ بْنِ جَبَلٍ وَأُبَيِّ بْنِ كَعْبٍ
মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ
যে, ‘আবদুল্লাহ ইব্নু আমর (রাঃ) - এর মজলিসে ‘আবদুল্লাহ ইব্নু মাস‘উদ (রাঃ) – এর আলোচনা হচ্ছিল। তখন তিনি বললেন; তিনি সে ব্যক্তি যাঁকে নবী (ﷺ) - এর বক্তব্য শুনার পর হতে আমি খুব ভালবাসি। নবী (ﷺ) বলেছেন, কোরআন শিক্ষা কর চারজনের নিকট থেকে, ‘আবদুল্লাহ ইব্নু মাস‘উদ (সর্ব প্রথম তিনি এ নামটি বললেন), সালিম- আবূ হুযাইফার আযাদকৃত গোলাম, মু‘আয ইব্নু জাবাল ও উবাই ইব্নু কা‘ব (রাঃ)।
