৬৩/২০. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর সাথে খাদিজা (রাঃ)-এর বিবাহ এবং তাঁর ফজিলত।
সহিহ বুখারী : ৩৮১৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৩৮১৮
حَدَّثَنِيْ عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ حَسَنٍ حَدَّثَنَا أَبِيْ حَدَّثَنَا حَفْصٌ عَنْ هِشَامٍ عَنْ أَبِيْهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَا غِرْتُ عَلَى خَدِيْجَةَ وَمَا رَأَيْتُهَا وَلَكِنْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُكْثِرُ ذِكْرَهَا وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً ثُمَّ يَبْعَثُهَا فِيْ صَدَائِقِ خَدِيْجَةَ فَرُبَّمَا قُلْتُ لَهُ كَأَنَّهُ لَمْ يَكُنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلَّا خَدِيْجَةُ فَيَقُوْلُ إِنَّهَا كَانَتْ وَكَانَتْ وَكَانَ لِيْ مِنْهَا وَلَدٌ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (ﷺ)-এর অন্য কোন স্ত্রীর প্রতি এতটুকু ঈর্ষা করিনি যতটুকু খাদিজা (রাঃ)-এর প্রতি করেছি। অথচ আমি তাঁকে দেখিনি। কিন্তু নবী (ﷺ) তাঁর কথা বেশি সময় আলোচনা করতেন।কোনো কোনো সময় বকরী যবেহ করে গোশতের পরিমাণ বিবেচনায় হাড়-গোশতকে ছোট ছোট টুকরো করে হলেও খাদিজা (রাঃ)-এর বান্ধবীদের ঘরে পৌঁছে দিতেন। আমি কোনো সময় ঈর্ষা ভরে নবী (ﷺ)-কে বলতাম, মনে হয় খাদিজা (রাঃ) ছাড়া দুনিয়াতে যেন আর কোনো নারী নাই। উত্তরে তিনি (ﷺ) বলতেন, হ্যাঁ। তিনি এমন ছিলেন, এমন ছিলেন, তাঁর গর্ভে আমার সন্তানাদি জন্মেছিল।
