৬৩/২০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৩৮১৯ - আনসারগণের মর্যাদা
নবী (ﷺ)-এর সাথে খাদিজা (রাঃ)-এর বিবাহ এবং তাঁর ফজিলত।
সহীহ বুখারী : ৩৮১৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৩৮১৯
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ إِسْمَاعِيْلَ قَالَ قُلْتُ لِعَبْدِ اللهِ بْنِ أَبِيْ أَوْفَى رَضِيَ اللهُ عَنْهُمَا بَشَّرَ النَّبِيُّ ﷺ خَدِيْجَةَ قَالَ نَعَمْ بِبَيْتٍ مِنْ قَصَبٍ لَا صَخَبَ فِيْهِ وَلَا نَصَبَ
‘আবদুল্লাহ ইব্নু আবূ আউফা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ‘আবদুল্লাহ ইব্নু আবূ আউফা (রাঃ) কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) খাদীজাহ (রাঃ) - কে জান্নাতের খোশ খবর দিয়েছিলেন কি? তিনি বললেন, হাঁ। এমন একটি ভবনের খোশ খবর দিয়েছিলেন, যে ভবনটি তৈরি করা হয়েছে এমন মোতি দ্বারা যার ভিতরদেশ ফাঁকা। আর সেখানে থাকবে না শোরগোল, কোন প্রকার ক্লেশ ও দুঃখ।
